1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারী পৌরসভাতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫১১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বোয়ালমারী পৌরসভার প্রতিটি নাগরিকের দ্বারপ্রান্তে সুপেয় পানি সরবরাহের লক্ষে পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্প কাজ শুরু হয়েছে।

সোমবার বেলা ১০টার দিকে পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের কামারগ্রাম চালিনগর মোড়ে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন পৌরমেয়র মো. সেলিম রেজা লিপন। বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বোয়ালমারীতে ৮ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় রয়েছে সাড়ে ২৩ কিলোমিটার পানি সরবরাহ পাইপ স্থাপন,১৯টি ডাস্টবিন, ৫টি পাবলিক টয়লেট , ১০টি কমিউনিটি টয়লেট, ১০টি সড়ক পানি সাপ্লাইকল, ১টি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ কাজ। কাজটি শেষ হলে পৌর সভার ২,৪৫৪ টি পরিবার বিনামূল্যে এই সেবার আওতাভুক্ত হবে।

এ ছাড়া দশটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সড়ক সাপ্লাইকল থেকে সুপেয় পানি সংগ্রহ করতে পারবে। প্রকল্পেটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মো. আমিনুর ইসলাম , পৌর প্যানেল মেয়র মমিন খান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন মিয়া ও স্থানিয় গণ্যমান্যব্যক্তিবর্গ । জিওবি ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়েন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে।

আগামী ১ বছরের মধ্যে নির্মাণ ও পাইন লাইন সরবরাহের কাজ সম্পন্নের মধ্য দিয়ে বোয়ালমারী পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানি ও স্যানিটেশনের দাবি বাস্তবায়িত হবে বলে জানান পৌর মেয়র সেলিম রেজা লিপন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!