1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

অংশুর কাছে খোলা চিঠি(৫)-নাসরিন আক্তার

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১০৭৮ জন পঠিত

অংশু

প্রিয় আমার।আমার একান্ত আপন অনুভব, কেমন আছো?তোমার দেয়া অবহেলা আর অপমানের বোঝা নিয়ে আমি কিন্তু বেশ আছি।ভাবতেই পারবে না,আমার ডাইরির পাতায় পাতায় তোমার যে স্পর্শ আমি অনুভব করি তা আমার সাত জনমের সাতনলি হারের চেয়েও অনেক বেশি প্রাপ্তি।

আমি জানি অংশু আমার কান্না বা অশ্রুতে তোমার কিছু যায় আসে না! তুমি কখনোই আমাকে নিয়ে ভাবো না,মনে মনে কখনোই আমাকে ডাকো না,একান্তে নিভৃত আলিঙ্গনে আমাকে পেতেও চাও না।তাই তো পারো দূরে বহু দূরে তোমার সাজানো পৃথিবীতে রাজত্ব করতে!!!

অংশু তুমি সুয়োরানী আর দুয়োরাণীর গল্প শুনেছো? হয়তো শুনেছো।তুমি তোমার সুয়োরানীকে বুকে নিয়ে পরম সুখে ঘর করো আর এই অভাগা দুয়োরানী রাত জেগে তোমাকে পাওয়ার প্রতীক্ষায় থাকুক।

হৃদয়ের সব যন্ত্রনার প্রকাশ সবাইকে দেখানো যায় না।তোমার এই অভাগা দুয়োরানীর কষ্ট তোমাকে বুঝতে হবে না।আমিও তোমাকে বোঝাতে চাই না।

আমার হৃদয়ের সব অলি-গলিতে, সব যন্ত্রনার সোপানে শুধু তোমারই নাম লেখা –এই কথাটি কোনদিন আর তোমাকে বলা হবে না! আসলে তুমি তা জানতেও চাও না জানি।

জানো অংশু ছোট বেলায় বাবা বলতেন–“মারে জীবনে সহজ ভবে বাঁচতে শিখবে আর কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবে না।প্রত্যাশা করলেই কষ্ট পাবে।”

কারো কাছেই জীবনে কখনও কিছুই আশা করি নি।শুধু তোমার কাছে চেয়েছিলাম—-এক মুঠো ভালোবাসা।

অংশু একটি মানুষ আমার আপন মানুষ,আমার নিজের মানুষ তার সাথে আমার প্রতিদিন দেখা হলো কি হলো না,কথা হলো কি হলো না, কি এসে যায় তাতে।তার বসবাস তো আমার বুকের মধ্যে,আমার নিঃশ্বাসের মধ্যে,আমার অস্থিত্বের মধ্যে,আমার সমস্ত চিন্তা জুড়ে সবসময় থাকে সে।কখনো হাসে,কখনো কাঁদে।কখনো আবার অভিমানে ছোট্ট খোকাদের মতো গাল ফুলিয়ে থাকে।

তাই অংশু একটি কথা তুমি তোমার মনের মধ্যে গেঁথে নাও….তোমার শরীরটা আমার থেকে যতই দূরে থাক,তুমি কিন্তু আমার সাথেই থাকো।

আমি জানি অংশু আমাকে কাঁদাতে তোমার ভালো লাগে,আমাকে পোড়াতে তোমার ভালো লাগে।তোমাকে না পাওয়ার ব্যথায় যখন নীল হয়ে যাই আমি,তুমি তখন ভালোবাসার গর্বে গর্বিত হও।এ এক বিবর্ণ খেলা তোমার!আমার ছটফটানিই যদি তোমার চাওয়া হয় আমি তোমায় তা-ই দেবো—উজার করে নাও।।।।

জানো অংশু গত কয়েকদিন যাবৎ জ্বরে খুব কষ্ট পাচ্ছি।বার বার মনে হচ্ছে—একটি প্রিয় হাত আমাকে স্পর্শ করুক,একটি প্রিয় মন আমার কথা ভাবুক,কয়েকটি প্রিয় কথা আমার সব যন্ত্রনা মুছে দিক!!!!

পাবো না, জানি কোনদিনও, তবু অবুঝ মন ব্যাকুল হয়ে ওঠে….

ভালো থাকো তুমি প্রিয়।আমার শুভকামনা ঘিরে থাকুক তোমাকে!!!

তোমার

সোনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!