1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে করোনা সামগ্রী হস্তান্তর

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৮৫ জন পঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের পক্ষ থেকে সোমবার স্বাস্থ্য সুরক্ষার করোনা সামগ্রী হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের হাতে করোনা সামগ্রী তুলে দেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল। এসব করোনা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ১ টি, সার্জিকেল মাস্ক ৫০০ টি, সাবান ২০০ টি, হ্যান্ড সেনিটাইজার ১৫ টি, পিপিই ১০ টি ও চশমা ৭ টি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও ঘোষপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, সাতৈর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাতৈর ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক অশোক কুমার বোস জাপান, সহ প্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা আ’লীগের সদস্য জালাল সিকদার, পলাশ বৈরাগী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক পরশ সিকদার প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!