1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে কেরানীর স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও !

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫৮১ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালি উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

ওই প্রধান শিক্ষকের নাম মো. শাহজাহান মৃধা। তার বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। তিনি বর্তমানে মধুখালি উপজেলাধীন কালাপোহা গ্রামের ‘মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তার এক ছেলে আমেরিকায় বসবাস করেন। তিনি বর্তমান কর্মস্থল ছেড়ে বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে অবস্থিত ‘কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’এর প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ পেতে চেষ্টা করছেন।

এজন্য পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে সূত্রটি জানায়। কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাধিক অভিভাবক ‘বিতর্কিত’ ওই শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দেখতে চান না বলে সাংবাদিকদের জানান। স্থানীয় অধিবাসী বুলবুল শেখ বলেন, ‘মধুখালি উপজেলার মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা মোহনের স্ত্রী ও দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধার কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রধান শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অফিস সহকারীর বাড়ি।

এই কারণে ওই প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে অফিস সহকারীর বাড়িতে যেতেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওই মহিলাকে নিয়ে উধাও হন।’ অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা বলেন, ‘তার স্ত্রী ২৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। এজন্য ২৯ সেপ্টেম্বর মধুখালি থানায় জিডি করেছি।’ এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধা বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। আমার একটা ইসের কারণে আমার মা অসুস্থ। আমি এক ঘন্টা পরে ফোন দিচ্ছি। আজকে নিউজটা করার দরকার নাই।’ এক ঘন্টা পরে ফোন দিলে তিনি আর মোবাইল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!