1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে আ’লীগ নেতাকে ষড়যন্ত্র মূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুূরের বোয়ালমারীর সোনানগরে গ্রাম্য কোন্দলে নিহত হওয়া হায়াত আলী হত্যা মামলায় পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার উথলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনকে ষড়যন্ত্রমূলক হত্যা মামলার আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

২০ সেপ্টেম্বর রবিবার বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাদী হুমায়ন কবির বাবু, ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর শেখ, ওয়ার্ড যুবলীগ সভাপতি হেলাল মোল্যা, ইউপি সদস্য আদু মোল্যাসহ এলাকাবাসী অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা জাহাঙ্গীর হোসেনকে রাজনৈতিক প্রতিহিংসাবশত, ষড়যন্ত্রমূলকভাবে দ্বিতীয় দফায় হায়াত আলী হত্যা মামলার আসামি করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা জাহাঙ্গীর হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবিও জানান। উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগরে জমিজমা নিয়ে গ্রাম্য কোন্দলে প্রতিপক্ষের দেশিও অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে হায়াত আলী। সে ৯ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় নিহতের নিহতের চাচা আজিম উদ্দিন শেখ ওই দিনই ১১ জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই দিন পর বাদি পুনরায় জাহাঙ্গীর হোসেনের প্রতিপক্ষের ইন্দনে তাকেসহ আরও ৫ জনকে হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আরেকটি দরখাস্ত দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!