1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১,৫৬৭

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৬ জন পঠিত

ঐতিহ্য বাংলা, করোনা ডেক্স : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৯১৩ জন। আর গত এক দিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৫৬৭ জন। এখন পর্যন্ত তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জন শনাক্ত।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৫৮৭টি। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭০টি। এখন পর্যন্ত ১৮ লাখ ৯ হাজার ৬৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ দুই লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৯০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৯ দশমিক ২০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৭৩ দশমিক ২৩ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪১ জন।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ জন এবং সাত জন নারী। এখন পর্যন্ত পুরুষ তিন হাজার ৮২৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!