1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

আরও ৩,২০০ জন শনাক্ত, মৃত্যু ৪৬

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৬১ জন পঠিত

ঐতিহ্য বাংলা, করোনা ডেক্স: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২০০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৪০ জন।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১১ জন নারী।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৪৪০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৮৬৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতে, ৫৬ লাখ ১২ হাজার ২৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!