1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

স্বাস্থ্যের নয়া পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৭১৮ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা: স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে সরিয়ে বৃহস্পতিবার নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. ফরিদ হোসেন মিয়াকে।

তিনি মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের (এমবিডিসি) উপপরিচালক ছিলেন। ফরিদপুরে বোয়ালমারীর সন্তান ডা. ফরিদ হোসেন মিঞা ইতোপূর্বে মাদারীপুরের সিভিল সার্জন ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ডা. আমিনুল হাসান স্বাস্থ্যের পরিচালক হিসেবে লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে করোনাভাইরাস চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন। হাসপাতালের জনবল ও অবকাঠামো ঠিকঠাক আছে জানিয়ে প্রতিবেদন দেওয়ার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

এ ছাড়া ডা. আমিনুল হাসানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। যে কারণে আমিনুলকে সরিয়ে ফরিদ হোসেন মিয়াকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এরই মধ্যে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ কয়েকজনকে বদলি করা হয়েছে। পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ।
গতকাল বুধবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে জনপ্রশাসন প্রজ্ঞাপন দেবে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!