1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬২৮ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা : সকল জায়গায় মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতাগণ বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয় সরকারি-বেসরকারি ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগত সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরতে হবে। শপিংমল, বিপণিবিতান, দোকান ও হাট বাজারের ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

গণপরিবহনে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরিসহ শিল্প কলকারখানায় মাস্ক ব্যবহার করতে হবে। হকার, রিক্সা ও ভ্যান চালকসহ সকল পথচারীকে মাস্ক পরতে হবে।

হোটেল রেস্টুরেন্ট কর্মরত ব্যক্তি, সকল সামাজিক অনুষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বাড়িতে করোনা উপসর্গসহ কেউ থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!