1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি

হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ

  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: হারিয়ে যেতে বসা গ্রামবাংলার লোকজ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ফরিদপুরের বোয়ালমারীতে বারাশিয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ। পৌরসভার আঁধারকোঠা সেতু এলাকায় এ আয়োজনকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। নারী, পুরুষ ও শিশুর উপস্থিতিতে পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের লোকঐতিহ্য ও লোকসংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে। সংস্কৃতির চর্চা ছাড়া প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়।’

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির আহমেদ, বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম শহিদউদ্দিন দীপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাইচকে কেন্দ্র করে দুপুর থেকেই নদীর পাড়ে মানুষের আনাগোনা বাড়তে থাকে। বিকেলে প্রতিযোগিতা শুরু হলে নদীর দুই তীরের আগত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষ এ আয়োজন দেখতে ছুটে আসেন।

ভেলা ও চাড়ি বাইচের পাশাপাশি আয়োজন করা হয় হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছ বেয়ে শীর্ষে ওঠার প্রতিযোগিতা। স্থানীয় প্রতিযোগীদের অংশগ্রহণে এসব প্রতিযোগিতাও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আয়োজকেরা বলেন, আধুনিক বিনোদনের চাপে গ্রামবাংলার অনেক লোকজ খেলা ও ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরা এবং স্থানীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতেই এ আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!