1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৯০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী ও আশপাশের এলাকায় ‘গরিবের বন্ধু’ ও ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত সুমন রাফি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। বছরজুড়েই তিনি মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেও ঈদকে সামনে রেখে তার উদ্যোগ পেয়েছে ভিন্ন মাত্রা।

জানা যায়, ঈদ উপলক্ষে তিনি ইতোমধ্যে প্রায় ৭০ জন হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে মোট ৭০০ কেজি চাল বিতরণ করেছেন। পাশাপাশি ২৫টি পরিবারের মধ্যে চিনি, তেল, ডাল, ছোলা ও সেমাইসহ প্রায় ৮০০ টাকা মূল্যের ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া ৫০ জন অসহায় নারীর হাতে শাড়ি এবং ৫০ জন পুরুষের জন্য লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শুধু ঈদ উপহারেই সীমাবদ্ধ নয়, সুমন রাফির মানবিক কার্যক্রম বিস্তৃত বিভিন্ন খাতে। তিনি নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা, এতিম ও অসহায় পরিবারের আর্থিক সহায়তা প্রদান এবং মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে সহযোগিতা করে থাকেন। এবারের ঈদে তিনি ৫ জন এতিম মাদ্রাসা শিক্ষার্থীর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছেন। পাশাপাশি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ৩২ জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘রক্তযোদ্ধা’ হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে। এ পর্যন্ত কয়েক হাজার মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ করে দিয়েছেন তিনি। চলতি রমজান মাসেই তার উদ্যোগে ২৯ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

এছাড়া সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়া ৩ জন অসহায় ব্যক্তিকে ছোট ব্যবসা চালুর জন্য দোকান করে দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। একই সঙ্গে বিভিন্ন সময় নগদ প্রায় ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

স্থানীয়দের মতে, কোনো প্রচার-প্রচারণার আশায় নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকেই সুমন রাফি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে সুমন রাফি বলেন, “মানুষের পাশে দাঁড়াতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যতদিন পারি, অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!