1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার

শীতবস্ত্র হাতে শীতার্ত মানুষের পাশে বোয়ালমারীর ইউএনও

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি:শৈত্যপ্রবাহের কনকনে শীত উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।

রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে শীতবস্ত্র হাতে নিয়ে তিনি নিজেই পৌঁছে যান অসহায়, বয়স্ক ও দুস্থ মানুষের দোরগোড়ায়। এসময় তিনি বোয়ালমারী রেলওয়ে স্টেশন, গোহাটায় থাকা ছিন্নমূল মানুষসহ কয়েকটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। এছাড়াও বাস্তুহারা, ছিন্নমূল, জেলার বাইরে থেকে আসা কৃষি শ্রমিক, ভ্যানচালক ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ করে জেলার বাইরে থেকে কাজের সন্ধানে আসা কৃষি শ্রমিকদের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন ও তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন । কর্মব্যস্ত সময় কাটিয়ে গভীর রাতে মানবিক এমন কাজে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, সারাদেশে শৈত্য প্রবাহ চলছে, এই শীতে ছিন্নমূল মানুষ যেন কষ্টে না থাকে—এটাই আমাদের চেষ্টা। মানুষের শীত কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের এ চেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!