1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার খালেদা জিয়ার স্মরণে মতুয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ও প্রার্থনা সভা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনসমুদ্রে রূপ নিলো দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল জনসমুদ্রে রূপান্তরিত হয়ে । শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার সাতৈরের ঐতিহাসিক খেলার মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫টি ইউনিয়ন নিয়ে গঠিত উত্তর বোয়ালমারী বিএনপি (বোয়ালমারী, ঘোষপুর, দাদপুর,ময়না ও সাতৈর ) আয়োজিত এ দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদ্য ঘোষিত বিএনপির মনোনয়ন প্রাপ্ত ফরিদপুর-১ আসনের প্রার্থী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন-এই সেই ঐতিহাসিক মাঠ যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ দিয়েছিলেন আজ সেই মাঠে আমাদের মাতা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে আমি আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আসুন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের জয় করার লক্ষ্যে কাজ করুন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, তিনি তার বক্তব্যে বলেন- বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের অপচেষ্টা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে অপচেষ্টা মানে বাংলাদেশের বিরুদ্ধে অপচেষ্টা, আর আমরা তাঁবেদারি চাই না, বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল চায়, বাংলাদেশের মানুষ আইনের শাসন চায়, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ভোট দিতে চায়, সেই জন্য রহমতের প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্য, ঐক্য এবং ঐক্যের দূর্গ গড়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি,গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিউল আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন,মধুখালি বিএনপির সভাপতি সাহবুদ্দিন আহমেদ সতেজ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!