1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

করোনা কাটিয়ে স্বামী-স্ত্রী জুটি বেঁধে ফিরলেন মনোজ-প্রভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৬৩৬ জন পঠিত

ঐতিহ্য বাংলা (বিনোদন): ছোটপর্দার দুই তারকা মনোজ প্রামাণিক ও সাদিয়া জাহান প্রভা। তাদের ভালো বন্ধুত্বের গল্পের ফাঁকে প্রায়ই উঁকি দেয় গোপন প্রেমের গুঞ্জন। তবে দুজনেই এ নিয়ে চুপ রয়েছেন শুরু থেকেই। তাদের ব্যক্তিগত সম্পর্কটা যাই হোক, যেমনই হোক পর্দায় তাদের জুটি বেশ জমজমাট। দর্শকেরও আগ্রহে রয়েছে।

করোনা কাটিয়ে তাই এই দুই তারকা জুটি বেঁধেই ফিরছেন নাটকে। স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি ‘টেডি বিয়ার’ শিরোনামের নতুন একটি ঈদের নাটকের শুটিং শেষ করেছেন মনোজ-প্রভা। তরুণ নাট্যনির্মাতা আতিফ আসলাম বাবলুর পরিচালনায় এ নাটকে স্বামী-স্ত্রী ভূমিকায় দেখা যাবে তাদের। যেখানে সন্তান জন্ম দেয়া নিয়ে এক দম্পতির সুখ-দুঃখের চিত্র ফুটে উঠবে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বাবলু বলেন, ‘ঈদে আমার তিনটি নাটক প্রচার হবে। যার মধ্যে একটি ‘টেডি বিয়ার’। মহামারি এই সময়ে আমরা চেষ্টা করেছি খুব ছোট টিম নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার। আর সবার সহযোগিতায় ঈদের জন্য সুন্দর একটি নাটক নির্মাণ করলাম।’

নাটক প্রসঙ্গে প্রভা বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রের নাম ফাইজা। রোমান্টিক ঘরানার এ কাজটি বেশ উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

সাদেক সাব্বিরের রচনায় ‘টেডি বিয়ার’ নাটকটিতে প্রভা ও মনোজ কুমার ছাড়াও আরও অভিনয় করেছেন বাসার বাপ্পি, নয়ন খান, পাপিয়া ইসলাম প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন জিয়াউল হক মামুন।

পরিচালক আতিফ আসলাম বাবলু জানান, আসন্ন ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!