1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে মাহমুদা বেগম কৃক এর মতবিনিময়

  • প্রকাশিত : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৫০১ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

২৬ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে মাহমুদা বেগম কৃক বলেন, আমি ফরিদপুর-১ আসনের সন্তান। আমৃত্যু এ অঞ্চলের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ আর সে উন্নয়ন ফরিদপুর-১ আসনের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই আমি। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহৃত আমি যদি কোন দায়িত্বশীল পর্যায় নাও যাই তবুও আপনাদের পাশে থাকব। আমি সাংবাদিক পরিবারের সদস্য আপনারা আমাকে সহযোগিতা করবেন বলে আশা রাখি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমা আক্তার, ফরিদপুর জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, মধুখালী পৌরসভার মহিলা কাউন্সিলর নাজমা আক্তার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বোয়ালমারী প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, দৈনিক দিনকালের বোয়ালমারী প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক ঢাকাটাইমস এর বোয়ালমারী প্রতিনিধি আমীর চারু বাবলু, দৈনিক সকালের সময় প্রতিনিধি জাকির হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর মহিলা আ’লীগের সভাপতি কাজী রওশনারা রিক্তা, বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় বোয়ালমারী প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, যমুনা টিভির প্রতিনিধি মুহাব্বাত জান চৌধূরী, বাঙ্গালী সময় প্রতিনিধি কে এম রেজাউল করিম, দৈনিক ঢাকারডাক প্রতিনিধি এম এম জামান, দৈনিক মানব জমিন প্রতিনিধি এরশাদ সাগর, দৈনিক খবরপত্রের প্রতিনিধি হাসান মাহমুদ মিলুসহ বোয়ালমারীতে কর্ত্বব্যরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!