1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি-শান্তি শোভাযাত্রা

  • প্রকাশিত : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৭১৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সস্প্রীতি-শান্তি রক্ষার দাবীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে পৌরসদরের থানা রোডের আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডের দলীয় কার্যালয়ে সমাবেশ হয়। র‌্যালিতে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, মলয় বোস, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, মোশাররফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, রাসেল রেজা, বীরমুক্তিযোদ্ধা একেএম জহুরুল হক প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় সহিংসতার বিরুদ্ধে বোয়ালমারী ডাকবাংলো রোডে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ধর্মের অপব্যাখা দিয়ে স্বাধীনতা বিরোধী একটি মহল দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, পূজা মন্ডপ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

অপরদিকে আলফাডাঙ্গায় র‌্যালি ও সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!