1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ময়না ইউনিয়ন কৃষকলীগের লুৎফার সভাপতি, দেলোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৪৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে ৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষক লীগ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহিদুল ইসলাম। সম্মেলন পরিচালনা কমিটির সভাপতি অধক্ষ্য মো. শাজেদুল ইসলামের সভাপতিত্বে ও কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন মৃধার সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস লক্ষণ, জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সবিতা বৈরাগী, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি  অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব শরীফ শাহিনুর আলম, ময়না ইউনিয়ন চেয়ারম্যান নাসির মোহাম্মাদ সেলিম, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রভাষক আবুল খায়ের মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান জিন্নাহ, পৌর কৃষকলীগের  আহ্বায়ক মনির হোসেন রাফি, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোল্যা কামরুল ইসলাম প্রমুখ ।

সম্মেলনে দ্বিতীয় ধাপে ময়না ইউনিয়ন কৃষকলীগের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের সরাসরি ভোটে মোঃ লুৎফার রহমান মৃধা সভাপতি ও দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!