1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

পাবজি খেলাকে কেন্দ্রকরে বিরোধ অবরুদ্ধ একটি পরিবার

  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫১২ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃফরিদপুরের বোয়ালমারীতে পাবজি খেলাকে কেন্দ্রকরে বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রেখেছে প্রভাবশালী একটি মহল।

সরজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের শাজাহান শেখের ছেলে আলাউদ্দিন শেখের সাথে পাবজি খেলা নিয়ে কথা কাটাকাটি হয় পার্শ্ববর্তী শেখর গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে ছিয়াম কাজী ও ছামি কাজীর সাথে।

এ ঘটনাকে কেন্দ্রকরে ছিয়াম ও ছামির মামা শেখর গ্রামের নুরু খন্দকারের ছেলে নাঈম খন্দকার দেশীয় অস্ত্রে সজ্জিত ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে আলাউদ্দিন শেখের চাচা মো. খোকন শেখের বাড়ীতে রাতে হামলা চালায় এ সময় খোকন শেখ ও তার ছেলে সোহাগ শেখকে এলোপাথাড়ি মারধোর করে তারা। তাদের শোরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পিতা পুত্রকে ঘর থেকে বের হলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় নাঈম ও তার বাহিনী ।

এরপর থেকে নাঈমের অনুসারীরা দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রড নিয়ে বাড়ীর আশেপাশে সকাল বিকাল মহড়া দিয়ে থাকে। শেখর গ্রামে নাঈম শেখের পরিবার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ। এ দিকে দিন মুজুরির উপর নির্ভরশীল পরিবারটি নাঈমের ভয়ে বাড়ী থেকে বের হতে পারছে না। নিরাপত্তা হীনতায় ভূগছে গোটা পরিবার।

ঘটনার সত্যতা যাচাই করতে এই প্রতিবেদক নাঈম খন্দকারের বাড়ীতে গেলে বাড়ী থেকে জানানো হয় সে পার্শ্ববর্তী উপজেলা আলফাডাঙ্গায় একটি ক্লিনিকে কর্মরত, সকালে কর্মস্থলে চলে গেছে। আলফাডাঙ্গায় নাঈম খন্দকারের কর্মস্থলে গিয়ে জানা যায় সে ছুটি নিয়েছে। এ সময় তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!