1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

অস্ত্র ঠেকিয়ে বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৯৭ জন পঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি :বরগুনার তালতলী উপজেলার মেনিপাড়া এলাকায় রাতের আঁধারে স্বামী পরিত্যক্তা এক বৃদ্ধাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে বজলু হাওলাদার (৪০) নামে এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার রাত ১টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ওই বৃদ্ধা উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় বসবাস করেন। গত ৩ মাস ধরে একই এলাকার মো. সেকান্দার হাওলাদারের পুত্র বজলু হাওলাদার (৪০) ওই বৃদ্ধাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। আনুমানিক ১০/১২ দিন পূর্বে বজলু হাওলাদার বৃদ্ধার বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। মানসম্মানের ভয়ে বিষয়টি বৃদ্ধা এতদিন কাউকে বলেনি।  বুধবার রাত অনুমান ১টার দিকে বজলু হাওলাদার ফের ওই নারীর ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশী পাশের ঘরের লোকজন ও স্থানীয়রা বৃদ্ধার ঘর থেকে বজলুকে আটক করে তালতলী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আটক বজলু হাওলাদারের বিরুদ্ধে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়ায় আটক বজলুর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ভিকটিম বৃদ্ধাকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!