1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

সাতক্ষীরা উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

  • প্রকাশিত : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৪২ জন পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : ভরা পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা উপকূলের সব নদ নদী। স্বাভাবিকের চেয়ে বেড়েছে নদীর পানি। ভাটিতেও নামছে না পানি। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে দুর্বল বেড়িবাঁধে। বাঁধ ভাঙার আতঙ্কে সময় পার করছেন উপকূলের মানুষ।

বুধবার (২৬ মে) সকাল থেকে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে। মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। নদীতে তৈরি হচ্ছে বড় বড় ঢেউ।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী  বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের পূর্ব থেকেই প্রস্তুতি রয়েছে। সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আম্ফানে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করা হয়েছে। কিছু এলাকায় বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করলেও কোথাও বেড়িবাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি।

তবে অতিরিক্ত জোয়ারের চাপে কোথাও বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে সাতক্ষীরার নদীতে ৩ থেকে ৬ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!