1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন

ফাইজারের ভ্যাকসিন নেয়ার পর নরওয়েতে ২৩ বৃদ্ধের মৃত্যু, তদন্ত শুরু

  • প্রকাশিত : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৮২৫ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়েতে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার কিছুদিনের মধ্যেই মারা গেছেন ২৩ জন বয়স্ক লোক। ভ্যাকসিনটির প্রথম ডোজ নেয়ার পর অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নরওয়েজিয়ান কর্তৃপক্ষ।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন নেয়ার কিছুদিনের মধ্যেই ২৩ বৃদ্ধের মৃত্যুর বিষয়ে তদন্ত করছেন নরওয়ের চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা বলছেন, ৮০ বছর বয়োসোর্ধ্ব যেসব ব্যক্তিকে ভ্যাকসিন দেয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে, তাদের শরীর আগে থেকেই দুর্বল ছিল।

যদিও নরওয়েতে বৃদ্ধদের মৃত্যুর সঙ্গে ফাইজার ভ্যাকসিনের সরাসরি যোগসূত্র এখনও প্রমাণিত হয়নি, তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৃতদের মধ্যে ১৩ জনেরই ডায়রিয়া, বমি বমি ভাব ও জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছিল। এমআরএনএ ভ্যাকসিনে এধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অনেকটাই স্বাভাবিক।

অভিযোগ প্রমাণিত না হলেও ইউরোপে সাময়িকভাবে ভ্যাকসিন সরবরাহ কমিয়ে দিয়েছে ফাইজার। নরওয়ের জনস্বাস্থ্য সংস্থা (এফএইচআই) অবশ্য জানিয়েছে, ফাইজার তাদের বার্ষিক উৎপাদন ১৩০ কোটি থেকে ২০০ কোটিতে উন্নীত করার জন্যই আপাতত সরবরাহ কমিয়ে দিয়েছে।

ব্লুমবার্গের তথ্যমতে, ৮০ বছর বয়োসোর্ধ্বদের করোনা ভ্যাকসিন দেয়ার বিষয়ে সতর্ক করেছে এফএইচআই। তাদের মতে, এমনিতেই যাদের অল্প আয়ু বাকি, তারা হয়তো ভ্যাকসিনে খুব একটা উপকৃত হবেন না।

রওয়েতে গত ডিসেম্বর থেকে শুরু করে এপর্যন্ত ফাইজার ও মডার্নারটি মিলিয়ে ৩০ হাজারের বেশি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে।

তবে ২৩ বৃদ্ধের মৃত্যুর পর বিশেষজ্ঞরা বলছেন, কাকে এই ভ্যাকসিন দেয়া উচিত, সেটি সতর্কতার সঙ্গে পুনর্বিবেচনা করা উচিত।

নরওয়ের ওষুধ সংস্থা জানিয়েছে, ভ্যাকসিন দেয়ার পর দেশটিতে ২১ জন নারী এবং আটজন পুরুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। মৃত ২৩ জন ছাড়া আরও নয়জনের মধ্যে গুরুতর এবং সাতজনের মধ্যে মৃদু উপসর্গ দেখা গেছে। গুরুতর রোগীদের শরীরে অ্যালার্জি ও তীব্র জ্বর এবং স্বল্প অসুস্থরা ইনজেকশন দেয়া জায়গায় ব্যথা অনুভব করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!