1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ইউরোপের ৮ দেশে নতুন ধরনের করোনা সংক্রমণ

  • প্রকাশিত : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৬১৬ জন পঠিত

আন্তর্জতিক ডেস্ক: ইউরোপের আটটি দেশে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানস ক্লুগ এ খবর জানিয়েছেন।

টুইটারে এক পোস্টে ক্লুগ লিখেছেন, ‘ইউরোপিয়ান অঞ্চলের আটটি দেশে কোভিড-১৯ এর নতুন ভ্যারাইটি ভিওসি-২০২০১২/০১ শনাক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই ভ্যারাইটি কোভিড-১৯ এর চেয়ে দ্রুত ছড়ায় এবং অপেক্ষাকৃত কম বয়সীদের সংক্রমিত করে। এর প্রভাব নিরূপণে গবেষণা চলমান রয়েছে, এ সময়ে সতর্কতা অত্যন্ত জরুরি।’

তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলাসহ বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

গত ১৪ ডিসেম্বর ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ব্রিটিশ বিজ্ঞানীরা একটি নতুন ধরনের করোনাভাইরাস স্ট্রেন শনাক্ত করেছেন, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে উচ্চ সংক্রমণের জন্য দায়ী হতে পারে।

এরপর ১৯ ডিসেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, করোনার এই নতুন ধরন ৭০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই করোনায় সংক্রমণ আট কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলেছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা আট কোটি দুই লাখ সাত হাজার ১৫৫।

করোনা সংক্রমণে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন মোট ১৭ লাখ ৫৭ হাজার ৬৪০ জন। তবে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত সারাবিশ্বে পাঁচ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৫২১ জন করোনাকে জয় করে বাড়ি ফিরে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!