1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪৭৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস বোয়ালমারী শাখার সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে শনিবার সকালে ঘণ্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রোভার, বিএনসিসি, স্কাউটস, গার্লস ইন স্কাউটস, গার্লস গাইড, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জেলাব্যাপি একযোগে অনুষ্ঠিত এই মানববন্ধন পৌরসদরের রেলস্টেশন থেকে সোনালী ব্যাংক পর্যন্ত প্রায় ৫শ মিটার লাইনে দাড়িয়ে সকলেই অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, থানার ওসি মো. আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম ,সাংবাদিক কোরবান আলী প্রমুখ। বক্তারা সকলকে স্বাস্থ্যবিধি বজায় রেখে মাক্স ব্যবহারের প্রতি তাগিদ দেন।

এ সময় উপজেলা প্রশাসন ৫ শতাধিক মাক্স বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!