1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

অংশুর কাছে খোলা চিঠি(৩)-নাসরিন আক্তার

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪৭ জন পঠিত

অংশু
অংশু আমার কেমন আছো?কেমন থাকো? জানি না।আমার জানা না জানার সীমানার বাইরে তুমি।এই ছোট্ট গ্রাম,গ্রামের মানুষ,স্কুল,ছোট ছোট ছেলে মেয়েদের অকৃত্রিম ভালোবাসা আর গাঁয়ের লোকের বিশ্বাস….এই নিয়ে আমার পৃথিবী!
আর তুমি কোন সুদূরে,কত বড় শহরে থাকো।আমার আর তোমার ব্যবধান শুধু অবস্থানের নয় জীবন মানেরও।আজ কতগুলো বছর পেরিয়ে গেছে কোন যোগাযোগ নেই আমাদের!!!
আচ্ছা অংশু তুমি কি ওখানে বিয়ে করেছো?ছেলেমেয়ে হয়েছে তোমার?জানো অংশু খুব জানতে ইচ্ছে করেআমাকে ছেড়ে কেমন আছো তুমি!!!! কতটা সুখে আছো!!!
অংশু আজ ১৪ ফেব্রুয়ারী,ভালোবাসার বিশেষ দিন।মনে আছে অংশু তুমি আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলতে
ভালোবাসার কোন বিশেষ দিন হয়নারে সোনা।ভালোবাসা প্রতি মুহূর্তের।
খুব আহ্লাদী প্রতিবাদ করেছিলাম সেদিন।বলেছিলামএত নিরস কেনো গো তুমি?

আজ এতদিন পর তোমার ছোট্ট নিরস কথাটি মধুর হয়ে উঠেছে।সত্যি হয়ে উঠেছে আমার পুরো জীবন জুড়ে…….!

অংশু আমার এই যে পথ চেয়ে থাকা,পলাশের রঙে এই যে মুগ্ধ হওয়া,ফাগুনের গানে বিভোর হওয়া।সব সব শুধু তোমার জন্য অংশু।মাবাবা, ভাইবোন সবাইকে উপেক্ষা করে এই অজ পাড়াগাঁয়ে পড়ে আছি শুধু তোমারই পথ চেয়ে বসে থাকবো বলে!!!
অংশু আমি শুধু তোমার খবরটা পেতে চাই আর কিচ্ছু চাইনা তোমার কাছেথ।হয়তো তোমার সংসার হয়েছে।আমি নিজের স্বার্থে অন্য কারো ক্ষতি কোনদিনও করতে পারবো না।শুধু জানতে চাই কেমন আছো তুমি?কোন পিছুটান ছিল না তোমার।যখন তখন মন চাইলেই যেখানে খুশি সেখানে চলে যেতে,যা খুশি তাই করতে।আমার পাগল ভালোবাসা যেদিন তোমায় স্বপ্নে বাঁধলো,আমি যখন তোমায় বার বার বলতাম
তোমার জীবন এখন একার তোমার নয়, আমারও।তাই যা খুশি তাই করবে না!
ফাগুনের এমনই প্রেম ভরা একটি মুহূর্তে তুমি আমার ডান হাতে তোমার অধর ছুঁয়ে দিয়ে বলেছিলে
কিছু কিছু প্রাপ্তি আছে যা জীবনকে মহিমান্বিত করে।তুমি আমার সেই প্রাপ্তি।যে জীবন অসমান স্রোতে শ্যাওলার মতো হারিয়ে যাচ্ছিলো তাকে তুমি……..
সেদিনও তোমায় বলছিলাম আজও বলি
এত ভারী ভারী কথা আমি বুঝি না অংশু।বুঝতে চাইও না।শুধু জানি,শুধুই জানি ভালোবাসি তোমাকে।।।
অংশু মনে পড়ে একদিন ঝগড়া করেছিলাম তোমার সাথে খুব।কোন কথা শুনতে না তুমি আমার।প্রচন্ড রাগ হয়ে তোমায় বলেছিলাম
দেখে নিস খুব তাড়াতাড়ি আমি মরে যাবো।তখন আর কেউ থাকবে না তোকে ভালোবাসার।
ঠান্ডা মাথার মানুষ তুমি।আমার কথায় কষ্ট পাওয়া তো দূরে থাক হাসতে হাসতে আমায় বলেছিলে
বাহ্ রে,তুমি আমার আগে মরলে আমার মৃত্যুর পর আমার জন্য কাঁদবে কে!!!!
আমি বাচ্চাদের মতো কেঁদে দিয়ে বলেছিলাম
আমি তোকে একটুও ভালোবাসি না,একটুও কাঁদবো না।খুব নিষ্ঠুর তুই!!!!    আমি জানি সোনা,খুব ভালো করে জানি।শুধু তুই আছিস যে আমার থেকে দূরে থেকেও আমাকে আগলে রাখিস।

অংশু আজ তুই বেঁচে থেকেও এমন কান্না কেন দিলি আমাকে!এই নিষ্ঠুর ভার আমি যে আর বইতে পারছি না!!!
ফাগুনের রঙে আজ সারা দেশ মাতোয়ারা আর আমি প্রতি মুহূর্তে মেতে থাকি তোর প্রেম প্রক্ষিকার রঙে।

আয় ফিরে আয় অংশু! এই নিষ্ঠুরতা থেকে,এই কান্না থেকে আমি আজ মুক্তি চাই!সত্যি আর পারি নারে!!!!
ইতি…..তোমার সোনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!