1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

অনলাইন আবেদনে ২৮ দিনে বিদ্যুৎ পাবেন ব্যবসায়ীরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬২ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : শিল্প কারখানায় বিনিয়োগকারীদের অনলাইনে আবেদনের মাধ্যমেই বিদ্যুৎ সংযোগ দিতে যাচ্ছে সরকার।মাত্র ২৮ দিনের মধ্যেই ব্যবসায়ীদের এ সংযোগ দেয়া হবে।

আগামী এক মাসের মধ্যে এ ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যুৎ বিতরণকারী চারটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সমঝোতার আওতায় বিদ্যুৎ বিতরণকারীদের বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সেবা পাওয়া যাবে বিডার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (ওএসএস) থেকে।

মঙ্গলবার বিডার কার্যালয়ে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে এই সমঝোতা স্মারক সই হয়। এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সঙ্গে বিডার সমঝোতা স্মারক সই হয়েছিল।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বিদ্যুৎসচিব সুলতান আহমেদ, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মইন উদ্দিন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডা বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সেবার মাধ্যমে মোট ৩৫টি সংস্থার ১৫৪টি সেবা দিতে কাজ করছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া ওএসএস-এ এখন পর্যন্ত যুক্ত হয়েছে ২১টি সেবা। ৩৫টি সংস্থার মধ্যে ১৬ টির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিডা। আরও ১৬টি সেবা ওএসএস-এর আওতায় আনার কাজ চলছে।

ওএসএস বিধিমালায় কোন সেবা কত দিনে দিতে হবে তা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। না দিতে পারলে সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার চাকরির অসদাচরণ হিসেবে গণ্য হবে। বিধিমালায় বিদ্যুৎ সংযোগ ২৮ দিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের কিছু উন্নতি হয়েছে। তবে অবস্থা খুব একটা ভালো নয়। তবে আগামী দিনগুলোতে বাংলাদেশ ভালো করবে। কারণ বিদ্যুৎ বিভাগ এ ক্ষেত্রে উদ্যোগী। তিনি বলেন, ‘সবাইকে আমাদের তাগিদ দিতে হয়। বিদ্যুৎ বিভাগ উল্টো তৈরি হয়ে আমাদের তাগিদ দিচ্ছে।’

সিরাজুল ইসলাম আরও বলেন, এক মাসের মধ্যে সমঝোতা অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা রয়েছে।বিদ্যুৎসচিব সুলতান উদ্দিন বলেন, বিদ্যুৎ সংযোগ নিয়ে এখন আর সমস্যা নেই। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হবে। এখন নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘একটা সময় মানুষ ভুলেই যাবে যে, বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা ছিল।’

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীরা সহজে, কোনো ঝক্কি ছাড়া তাড়াতাড়ি সেবা চান। এতে তাদের ব্যবসার খরচ কমে। তবে তিনি উল্লেখ করেন, কয়েকটি সংস্থার সঙ্গে সমঝোতা হলেও কয়েকটি সেবা এখনো অনলাইনে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!