1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

করোনার ভয়কে জয় করতে কী করবেন

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৭০০ জন পঠিত

প্রতিদিনই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। আতঙ্কে ঘরবন্দি রয়েছেন বেশিরভাগ মানুষ। এ সময় আতঙ্কিত হওয়ার কিছু নেই, শুধু সতর্ক থাকুন।

করোনার আগেও অনেকে ভাইরাস যেমন কলেরা ও গুটিবসন্ত মহামারী হিসেবে দেখা দিয়েছিল। এসব রোগ থেকে মুক্তি পেতে অনেক সময় লেগেছে। তাই করোনার ভয়কে জয় করুন এবং পরিবারের সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

আসুন জেনে নিই করোনার ভয়কে জয় করতে কী করবেন-

১. করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর গ্লাভস ব্যবহার না করলেও বারবার সাবান হাত ধুতে হবে।

২. এ ভাইরাস চোখ দিয়েও ছড়ায়। তাই চশমা ব্যবহার করলে তা সবসময় সঙ্গে রাখুন। আর যদি ব্যবহার না করে থাকেন, তা হলে ব্যবহার শুরু করুন। সানগ্লাস ব্যবহার করতে পারেন।

৩. কোনো কিছু স্পর্শ করলে অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। কারণ হাত ধোয়া সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

৪. বাইরে যাওয়ার সময় সঙ্গে রাখতে পারেন পকেটে বহনযোগ্য অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার কিংবা জীবাণুনাশকের শিশি। সাবান পানি না পেলে এগুলো দিয়ে বাইরে হাত পরিষ্কার করতে পারেন।

৫. হাত ধুয়েছেন তবে বারবার চোখে–মুখে হাত দেবেন না।

৬. বাইরে যাওয়ার জন্য এমন জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন যা পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করা যায়। সাবান পানি দিয়ে কিংবা জীবাণুনাশক ছিটিয়ে এই জুতা বা স্যান্ডেল আবার পরিষ্কার করুন। জুতা বা স্যান্ডেল বাসার বাইরে রাখাই ভালো।

৭. এক-আধা কিলোমিটার যাওয়ার জন্য হাঁটুন। সামাজিক দূরত্বও ঠিক থাকল আবার সংক্রমণেরও ভয় কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!