1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে বন্যা রক্ষা বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত, পানিবন্দি ২২ হাজার পরিবার।

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫৭৫ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানির তোড়ে রোববার সকাল পৌনে সাতটার দিকে আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর গ্রাম সংলগ্ন বিল গজারিয়া এলাকার ফরিদপুর-বরিশাল প্রকল্পের অধীনে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২২ মিটার ভেঙে যায়। এসময় এলাকার অনন্ত ৫৭টি বাড়ি পানিতে প্লাবিত হয়। বাঁধটি ভেঙে যাওয়া আশে পাশের কয়েক গ্রামের মানুষ বেড়িবাঁধে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধের উত্তর দিক ও দক্ষিণ দিকে পানির ব্যবধান ছিল আনুমানিক তিন ফুট। দক্ষিণ দিক শুকনো ছিল। কিন্তু সকালে একটি বিকট শব্দে মুহূর্তের মধ্যে বাঁধটি ভেঙে যায়। এতে পানি ঢুকে ৫৭টি ঘর ডুবে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর এলাকায় প্লাবিত হওয়া বাড়ির লোকজন ফ্রিজ, টিভি, আলমারিসহ যাবতীয় মূল্যবান সামগ্রী বাড়ি থেকে বের করে বেড়ি বাঁধের ওপর নিয়ে জড়ো করতে থাকেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০০৬ সালে ফরিদপুর-বরিশাল বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে বন্য নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং ২০১৬ সালে এলজিইডির উদ্যোগে বাঁধের ওপর সড়ক নির্মাণ করা হয়।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বাঁধের ভেঙে যাওয়া ২২ মিটার অংশ দ্রুত মেরামত করা হবে। এ জন্য তিন হাজার বালুভর্তি জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। মেরামত কাজ আজ রোববার থেকেই শুরু হবে।

তিনি আরও জানান, বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, শহররক্ষা বাঁধে দুইপাশে পানির চাপ কমে গেলে বাঁধটি মেরামত করা হবে। আর এখন যারা খোলা আকাশের নিচে রয়েছে তাদের শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলার ৩০টি ইউনিয়নে ২২ হাজার পরিবার এখনো পানিবন্দি হয়ে রয়েছে। তাদের জন্য সরকারি খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলা সদর থেকে চরভ্রদাসন ও সদরপুর উপজেলার প্রধান সড়কটি চলাচলের উপযোগী করতে সড়ক বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। যদিও ওই সড়কে বেশ কিছু স্থান পানিতে নিমজ্জিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!