1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

স্বাধীনতা বিরোধীদের বাংলার মাটিতে কোন ঠাঁই হবে না -খন্দকার নাসিরুল ইসলাম

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৮৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, ‘রাজাকার-স্বৈরাচার আর ভন্ড চরমোনাই এক হয়ে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা কথায় কথায় এখন বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নামে বিষোদগার করছে। কিন্তু কোন অপশক্তিই বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। অপপ্রচার চালিয়ে, নিন্দা-মন্দ করে এদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে বিএনপিকে আলাদা করা যাবে না। দিন শেষে এ দেশের মানুষ বিএনপিকেই বরণ করে ঘরে তুলে নেবে।

খন্দকার নাসিরুল ইসলাম গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটুক্তির প্রতিবাদে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। স্থানীয় ডাকবাংলো সড়কে আয়োজিত পথসভায় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, স্বাধীনতা বিরোধী এই খুনি, ধর্ষনকারী চাঁদাবাজ গোষ্ঠীর বাংলার মাটিতে কোন ঠাঁই হবে না। চরমোনাই পীর কে ‘ভন্ড’আখ্যা দিয়ে তিনি আরো বলেন,এই জর্দা বাবা সৌদি আরব গিয়ে চুরি করে জেল খেটেছেন। মিথ্যা বলার অপরাধে ছাত্রলীগ তার দাঁত ভেঙে দিয়েছিল। সেই চরমোনাই এখন ফ্যাসিষ্টদের পুনর্বাসনের জন্য পুরোনো শত্রু জামাতের সাথে হাত মিলিয়ে বি এন পিকে দমাতে চাইছে। কিন্তু তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না।

বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুস শুকুর শেখ, শেখ আফসার উদ্দিন, খান আতাউর রহমান, মোহাম্মদ ইকরাম হোসেন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, যুবদল নেতা মো. ইমরান হোসেন, রবিউল ইসলাম সম্রাট, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. আলামিন হুসাইন ও ছাত্রনেতা বায়েজিদ খান রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিশাল এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!