1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বৃষ্টির ভেতর নানা প্রকল্প প্রদশর্ন করলেন ফরিদপুর ডিসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২১০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে জেলা কোর কমিটির মতবিনিময় সভা শেষে উপজেলার নানা প্রকল্প প্রদশর্ন করলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। প্রকল্প গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ‘উপজেলা প্রশাসন অতিথি ভবন’ উদ্বোধন,প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদর্শন, পৌর ও একটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন।প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এসব প্রকল্প ঘুরে দেখেন তিনি।

গতকাল দুপুরে ফিতে কেটে উপজেলা ভূমি অফিস সংলগ্ন নব নির্মিত ‘উপজেলা প্রশাসন অতিথি ভবন’ উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার ভূমি দিলারা আকতার। পরে উপজেলা ও পৌর ভূমি অফিস এর বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।

এছাড়া উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের হস্তান্তরযোগ্য ১২ টি ঘর পরিদর্শনসহ চতুল ইউনিয়ন পরিষদ ও বোয়ালমারী পৌর কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর মেয়র মো সেলিম রেজা লিপন, কাউন্সিলরবৃন্দের সাথে মতবিনিময় এবং পৌরসভার আয় ব্যয় ও নানা উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম অমিত দেব নাথ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোশারেফ হোসাইন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো মিজানুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!