1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

প্রেম করে বিয়ে, বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৬১ জন পঠিত
বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে প্রেম করে বিয়ে করা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মন দুধ দিয়ে গোসল করেছেন সিরাজ শেখ নামে এক যুবক। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে মহান শ্রোষ্ঠার নিকট শুকরিয়া আদায় করেন তিনি। শুক্রবার বিকালে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
১ মন দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিরাজ শেখ বাইখির গ্রামের মজিবর শেখের ছেলে । পেশায় সে একজন অটোরিকশা মেকানিক।
জানা যায়, ১৩ বছর আগে একই গ্রামের আফসার শেখের মেয়ে ইতি বেগমের সাথে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি ১১ বছরের পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। ২ বছর আগে স্বামীর অমতে স্ত্রী ইতি বেগম স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেয়। এ নিয়ে দ্বন্ধে জড়িয়ে পড়ে স্বামী স্ত্রী। দ্বন্দ্বের জেরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে গিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতনের অভিযোগ দিয়ে আদলতে একটি মামলা করেন। দেড়বছর মামলা লড়ে তিন লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন সিরাজ। বিচ্ছেদের পর আইনিভাবে ঝামেলা থেকে মুক্তি পেয়ে এক মন দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে অশান্তি থেকে মুক্তি পেয়ে শুকরিয়া আদায় করেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!