1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে- ইউএনও বোয়ালমারী

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৬৫ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ “বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই দেশকে আরো উন্নয়ন করতে হলে, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রুপান্তিরত করতে হবে।আর দক্ষ জনশক্তি গড়তে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।

কারিগরি জ্ঞানে যারা দক্ষ দেশ এখন তাদের খুঁজছে। প্রযুক্তিতে আমরা যতটা উন্নয়ন করতে পারবো দেশকে তত উন্নয়ন করতে পারবো। তবে প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে অবশ্যই এর নেতিবাচক ব্যবহার করা যাবে না।”

মঙ্গলবার সকালে ফরিদপুরের বোয়ালমারীর হাসামদিায় অবস্থিত শাহ জাফর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন একথা বলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে শরীক হওয়ারও আহবান জানান।

কলেজটির অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম কুদ্দুস মোল্যা । এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কলেজটির সহকারি অধ্যাপক কাজী তারেক পারভেজ ও বাংলা বিভাগের প্রভাষক নাসরিন সাজ্জাদ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!