1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৩৩ জন পঠিত

আমীর চারু বাবলু, বোয়ালমারী ,প্রতিনিধিঃ “কলেজ সময় কেউ বাইরে ঘোরাফেরা করবে না, আমরা চাই সকল শিক্ষার্থী সমান সুযোগ সুবিধা পেয়ে আগামীর যোগ্য নাগরিক হয়ে শুধু ফরিদপুর নয় বাংলাদেশের যাতে নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা পরিবর্তনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে। যাতে মেয়েরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, আইসিটি, কম্পিউটার প্রোগ্রামিং -এ যেন তারা যথাযথ প্রশিক্ষণ পায় তার জন্য কলেজ কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়। ” ফরিদপুরের বোয়ালমারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এ সব কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ।

বৃহস্পতিবার বেলা ১১ টায়এ ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অবস্থিত স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ।

জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বেলুন অবমুক্তকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, পরিচালনা পর্ষদের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জান মিন্টু। উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন।কলেজটির অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ,কলেজের পরিচালনা পর্ষদের সদস্য বীর মু্ক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, আ’ লীগ নেতা আলী আজগর, কাজী শহীদুল ইসলাম সজল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়ানুষ্ঠানের আহবায়ক, সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!