1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪১৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি)ঃ ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের সঙ্গে ফরিদপুরের বোয়ালমারীতে উদযাপিত হলো শেখ রাসেল দিবস ২০২১।

দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ রাসেল অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বোয়ালমারী পৌরসভা, থানা পুলিশ, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী দপ্তর।

এছাড়া উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা, সেমিনার, শিশু কিশোরদের মাঝে নানা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার প্রফেসার আব্দুর রশিদ প্রমূখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মারিয়া হক, বোয়ালমারী উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা প্রকৌশলি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার, রূপাপাত ইউপি চেয়ারম্যান মোঃ আজিজার রহমান, সাতৈর ইউপি চেয়ারম্যান মজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি গণমাধ্যমকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও বোয়ালমারী পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে দিবসটি উদযাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!