1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৫৪৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী ব্যাংকের নতুন একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। ২৮ আগস্ট শনিবার উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি-বঙ্গেশ্বরদী বাজারে এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখার ব্যবস্থাপক ও এভিপি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে আউটলেটটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুশা, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুন্নাহার মহীন, ভাটদি-বঙ্গেশ্বর্দী বাজার বণিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন আউটলেট এজেন্ট মালিক মো. আখতারুজ্জামান।

প্রধান অতিথি পৌর মেয়র সেলিম রেজা লিপন তার বক্তব্যে বলেন-ইসলামী ব্যাংক দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক। ইসলামি ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেট গুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। এরই ধারাবাহিতায় নতুন আউটলেটটি সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আলোচনা শেষে ফিতা কেটা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খাতিব মাওলানা মো. হোসাইন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!