1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৮৯ জন পঠিত

আমীর চারু বাবলু,বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ২৫জনকে ২৬ হাজার ৭শত টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।

৬ জুলাই মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ, এ সময় আদালতকে সহযোগীতা করেন মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোস্তফা মনোয়ার ও ক্যাপ্টেন তাওকির এর নেতৃত্বাধীন সভার সেনানিবাস থেকে আগত সেনাবাহিনীর একটি টিম ।

এ ভ্রামমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে ১৫ ব্যবসায়ীকে বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ১৬ হাজার ৬০০ টাকা জরিমানা করে। অপর দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হকের নেতৃত্ব ভ্রামমাণ আদালতের আরও একটি টিম সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে ৯ জন ব্যবসায়ী ও ১ জন পথচারীকে ১০ হাজার ১০০ টাকা মোট জরিমানা করে পৃথক দুটি আদালত মোট ২৫জনকে মোট ২৬ হাজার ৭শত টাকা জরিমানা ও ২৫ টি মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ বলেন, কঠোর লকডাউনে সব ধরনের দোকান বন্ধ রাখার প্রচার-প্রচারণা করা হলেও বিধি-নিষেধ অমান্য করায় এদেরকে জরিমানা করা হয়েছে। করোনার প্রাদ্যুর্ভাব রোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!