1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

আলফাডাঙ্গায় ‘স্বপ্ননগর‘ পরিদর্শন করলেন ডিসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৪৪০ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধি:মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন-ভূমিহীনদের জন্য নির্মিত আলফাডাঙ্গায় ‘স্বপ্ননগর‘ নামে (আশ্রয়ণ-২ প্রকল্প) ঘর পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুরসহ কয়েকটি স্থানে গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

এ উপজেলার ৬ ইউনিয়নের মোট ৬০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। আগামী ২০ জুন উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণ সম্পন্ন ঘরগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে প্রমুখ। এর আগে দুপুরে জেলা প্রশাসক অতুল সরকার বোয়ালমারী উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ঘরগুলি পরিদর্শন করেন। এ উপজেলায় ১০টি ইউনিয়নে মোট ৩২২টি গৃহ নির্মিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ। ঘর পরিদর্শনকালে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি সকলকে এক পরিবার, একাত্ম হয়ে মিলে মিশে থাকাসহ প্রতিটি পরিবারের সদস্যদের গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক নিজেই আলফাডাঙ্গার আশ্রয়ণ প্রকল্পে দুটি গাছ লাগান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!