1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৭১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের কাউন্সিল না করে ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রলীগের অন্তত চার/পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে বোয়ালমারী পৌরসদরের প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে বিক্ষোভ সমাবেশ মিলিত হয় । জেলা ছাত্রীগের সাবেক সহ সম্পাদক রাজীব খান সজিবের সভাপতিত্ব বিক্ষভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সুজন মোল্যা, শান্ত বিশ্বাস মহিউদ্দীন মাহি, লোকমান হোসেন প্রমুখ।

জানা যায় গত ১২ জুন ফরিদপুর জেলা ছাত্রলীগ সৈয়দ মোরতূজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়।

এছাড়া, বোয়ালমারী পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে এক বছরের জন্য মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি, মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারণ সম্পাদক ও সাফাত ইসলাম বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়।

আংশিক গঠিত কমিটি ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগের একাংশের ত্যাগী নেতা-কর্মীরা হতবাক হয়েছেন। তারা ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের ত্যাগী, সক্রিয় নেতাদের বাদ দিয়ে সাবেক সাংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নির্দেশে তার অনুগত অ-ছাত্রদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শবিরোধী এবং অবৈধ। বিবাহীত ও অছাত্র দিয়ে এই কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি ভবিষ্যতে কার্যক্রম স্থবির হয়ে পড়বে।

জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাজীব খান সজিব বলেন, কাউকে কিছু না জানিয়ে উপজেলা ছাত্রলীগের এমন পকেট কমিটি উপজেলা ছাত্রলীগ চায় না। দ্রুত এই কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি এ কমিটিকে প্রতিহত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!