1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪৭৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে শিল্পকলা একাডেমি ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ জুন শুক্রবার বোয়ালমারীস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম সংলগ্ন উপজেলা শিল্পকলা একাডেমির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিল্পকলা একাডেমির আহবায়ক ঝোটন চন্দের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন পাল, সাংস্কৃতিককর্মী, শিল্পকলা একাডেমির সদস্য আমীর চারু বাবলু, সুমন খান, নৃত্যশিল্পী রতন বিশ্বাস প্রমুখ।

এছাড়া বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, সিনিয়র সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, উপজেলায় শিল্পকলা একাডেমির নিজস্ব ভবনের জন্য দীর্ঘ পঁচিশ বছরেরও অধিক সময় স্থানীয় সংস্কৃতিক কর্মী, শিল্পীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সংস্কৃতিবান্ধব বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের আন্তরিকতা, সদিচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় শিল্পীদের দাবি এবং স্বপ্ন পূরণ হতে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!