1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

আঠাশ দিন পর থানা থেকে গরু ফিরল মালিকের কাছে

  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪৫৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরি সন্দেহে আটককৃত ৪টি গরু ২৮ দিন পর নির্দোষ প্রমাণিত হয়ে পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে গরু ৪টি মালিকের নিকট ফেরত দেয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ । চুরির সাথে সম্পৃক্তা প্রমাণিত না হওয়ায় একই সাথে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে গরুগুলোর মালিক লিটন শেখকে।

জানা গেছে, গত ১০ মে দিবাগত রাতে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের আবু সাইদ মোল্যার একটি গরু তার বাড়ি থেকে চুরি হয়। এর দুই দিন পর পার্শ্ববর্তী হেলেঞ্চা গ্রামের বাচ্চু শেখের ছেলে মো. লায়েক শেখ গংদের মাংসের দোকান থেকে চুরি যাওয়া গরুর চামড়া উদ্ধার করে থানা পুলিশ। পুলিশের জেরায় লায়েক শেখ গরু চুরির কথা স্বীকার করে। এ সময় লায়েক শেখের জিম্মা থেকে আরো ৪টি গরু আটক করা হয়। গত ১৩ মে এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা করে মো. আবু সাইদ মোল্যা। এ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয় গরুর মালিক লিটন শেখকেও ।

জানা যায়, কুয়েত প্রবাসী লিটন শেখ ব্যবসায়ীক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে মাংস ব্যবসায়ী লায়েক শেখের নিকট গরু ৪টি পুষতে দেয়। পরে মামলার বাদি মো. আবু সাইদ মোল্যা এ ব্যাপারে লিখিত অঙ্গীকারনামা দেন যে জব্দকৃত ওই চারটি গরু তার নয়। আবু সাইদ মোল্যা ফরিদপুর ৭ নং আমলী আদালতের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট এই মর্মে লিখিত দেন যে, লিটন শেখ তার আসামি না। তাই তাকে জামিনে মুক্তি দিলে তার কোন আপত্তি থাকবে না।

আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক জব্দকৃত চারটি গরুর মালিকানা যাচাই করে দাখিলকৃত প্রতিবেদন যথাযথ না হওয়ায় বিজ্ঞ আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তাদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, লিটন শেখ একজন কুয়েত প্রবাসী। বৈশ্বিক করোনা মহামারির কারণে নিজেকে বেকারত্ব মনে করে মাংস ব্যবসায়ী লায়েক শেখের অনুরোধে ব্যবসার উদ্দেশ্যে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া কালিগঞ্জ গরুর হাট হতে অত্র মামলার জব্দকৃত চারটি গরু কিনে দেয়। জব্দকৃত চারটি গরুর প্রকৃত মালিক লিটন শেখ।

প্রতিবেদন প্রাপ্তির পর জব্দকৃত গরু চারটির প্রকৃত মালিকানা নিশ্চিত হওয়ার পর অবশেষে গত ১০ জুন জব্দকৃত চারটি গরু মালিক লিটন শেখের নিকট ফিরিয়ে দিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টায় চার গরু লিটন শেখকে বুঝিয়ে দেওয়ার কথা স্বীকার করে আলফাডাঙ্গার থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান  বলেন, বিভিন্ন তথ্য ও তদন্ত সাপেক্ষে দুই লাখ টাকা বন্ডে গরু চারটি তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে যদি কেউ এ গরুর দাবি করে সেজন্যই এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার কেউ গরুর মালিকানা দাবি করলে সেটা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!