1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর বাবাকে আ. লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪৪৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। গত বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।

জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাসদস্য। তিনি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়াডের সভাপতি।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো.মোনায়েম খান জানান,ওলিয়ার রহমানকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে গত ১২ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। ১৯ এপ্রিল ওই সাত দিন পার হয়। এই প্রেক্ষাপটে গতকাল ইউনিয়ন আওয়ামী লীগের এক নির্বাহী সভায় ওলিয়ার রহমানকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মোনায়েম খান আরও বলেন, ওলিয়ারের মধ্যে কখনও নিজের দল বাদ দিয়ে অন্য দলের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ আমরা পাইনি। কিন্তু তিনি সভাপতি থাকলে এবং তার পরিবারের সদস্যরা ভিন্ন আদর্শের হলে দলের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তার কারণ দর্শানোর জবাব দলের হাতে পৌঁছায়নি।

ওলিয়ারকে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম ও সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, তার মেজ মেয়ে জান্নাত আরা ঝর্ণার কথিত স্বামী মামুনুল হক ‘উগ্রপন্থী’ ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত। আর তার স্ত্রী জামায়াতপন্থী।

এ ব্যাপারে জানতে মোবাইল ব্যবহার না করায় মো. ওলিয়ার রহমানের বক্তব্য জানা যায়নি। তবে তার স্ত্রী শিউলী বেগম বলেন, আমরা আওয়ামী লীগ পরিবারের সদস্য। ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাকে নিয়ে সন্দেহ করার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!