1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

আড়াই মাস পর করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৬৯১ জন পঠিত

ঐতিহ্য বাংলা, করোনা ডেক্স:  সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী পাঁচজন। আড়াই মাস পর করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হলো। এর আগে গত ৭ জানুয়ারি প্রাণঘাতী এ ভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়।

সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত একদিনে মৃত ৩০ জনসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭২০ জনে। এছাড়া এই সময়ে ২ হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে।

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২০ সালের বছরের ২০ আগস্ট ২ হাজার ৮৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ১টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৩৪ হাজার ৩২০ জনে। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে এক হাজার ৭৫৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ২৪ হাজার ১৫৯ জনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!