1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

কাদিরদী গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসার উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৭১৮ জন পঠিত
বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদীতে ‘কাদিরদী গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসা’র উদ্বোধন করেছেন স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ঢাকার ফ্যাশান বাজার ও লেনদেন বিডি লিমিটেডের পরিচালক, ইণ্ডিয়ান বাংলাদেশ ফ্রেণ্ডশীপ ক্লাব ও গুলশান নর্থ ক্লাবের সম্মানিত সদস্য, কাদিরদী ডিগ্রি কলেজ ও কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য দেলোয়ার হোসেন।
শুক্রবার বাদ জুম্মা নব নির্মিত মসজিদ ও মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেলোয়ার হোসেন বলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামের বদান্যতায় আজ আমি প্রতিষ্ঠিত। আজকে আমার যা কিছু সবই কাজী সিরাজুল ইসলামের জন্য। তার জন্যই এই এলাকায় পাকা রাস্তাসহ যাবতীয় উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় ছিল বলে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার প্রধান বলেই এই অঞ্চলের এত উন্নয়ন করা সম্ভব হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মো. আকরামুল করিম, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাফিউল আলম মিন্টু, এম এম শফিউল্যাহ শাফি, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হোসেন, আলী আকবর মৃধা, আব্দুস সাত্তার বিশ্বাস, মো. শাহজাহান মিয়া, জালাল উদ্দীন শেখ প্রমুখ। শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!