1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার

বোয়ালমারীতে নিঃসন্তান স্বামী-স্ত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৮৭৩ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক নিঃসন্তান দম্পতি একসাথে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার শেখর ইউনিয়নের দরিসহস্রাইল গ্রামে ২৪ জুন বুধবার দুপুরে এ ঘটনা ঘটে । আত্মহত্যাকারী দম্পতির নাম রাকিব মোল্যা ও ইভা বেগম।

জানা যায়, দাম্পত্যহতাশার জের ধরে বসত ঘরের আড়ায় গলায় ফাঁস নেয় ওই দম্পতি। বিষয়টি টের পেয়ে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা বলেন, রাকিবের সাথে বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের ইকরাম মৃধার মেয়ে ইভার প্রায় তিন বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা নিঃসন্তান । এ নিয়ে তাদের মধ্যে হতাশা ছিলো। এই হতাশার কারণে তারা আত্মহত্যা করতে পারে। রাকিব জাহাজে চাকরি করতো, সম্প্রতি করোনাভাইরাসের কারণে বাড়িতে এসে রাজমিস্ত্রীর কাজ করছিল সে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, এক দম্পতির আত্মহত্যার কথা শুনেছি। বর্তমানে মৃতদেহ আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ওই দম্পতি আমার প্রশাসনিক এলাকার বাসিন্দা হলেও আলফাডাঙ্গায় মারা যাওয়ায় আলফাডাঙ্গা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!