1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

জরিমানা বা সুদ থেকে বাঁচতে ৩০ নভেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন জমা দিন।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৯৪ জন পঠিত

বছর ঘুরে আবার সময় হলো আয়কর রিটার্ন দাখিলের। ৩০ নভেম্বর কর দিবস (Tax Day) । চলতি ২০২০-২১ করবর্ষের ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ দিন। তাই জরিমানা বা সুদ এড়াতে ৩০ নভেম্বর ,২০২০ তারিখের মধ্যে আপনার আয়কর রিটার্নটি সংশ্লিষ্ট কর অফিসে জমা দিন।

কোন কারণে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভবপর না হলে , সময় শেষ হওয়ার পূর্বেই বিধি নির্ধারিত ফরমে উপযুক্ত কারণ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর আবেদন করে সময় বৃদ্ধি মঞ্জুর করে রিটার্ন দাখিল করতে পারবেন । সেক্ষেত্রে ৩০ নভেম্বরের পর বর্ধিত সময়ে রিটার্ন দাখিল করা হলে জরিমানা আরোপিত হবে না , তবে অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপিত হবে ।

তাই ৩০ নভেম্বর নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা একজন করদাতার জন্য সুবিধাজনক । অর্থ আইন ২০২০ অনুযায়ী কিছু ব্যতিক্রম ছাড়া সব টিআইএন ধারীর এবছর থেকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে । আপনার যদি করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম না করে তাহলে কোন কর দিতে হবে না , কিন্তু রিটার্ন ফরম পূরণ করে ট্যাক্স সার্কেলে দাখিল করলেই হবে। ট্যাক্স প্রদানকারী সমাজের একজন মর্যাদাবান ব্যক্তি। ট্যাক্স প্রদান করে দেশের উন্নয়নে অংশীদার হয়ে নিজেকে গর্বিত এবং সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করুন।

– বিপ্লব সাহা মুন্না , এলএলবি , আইটিপি , আয়কর উপদেষ্টা, সদস্য- ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!