1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বোয়ালমারীতে গভীর রাতে নকলপণ্য কারখানায় অভিযান

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৭৫৫ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে গভীর রাতে নকল পণ্য কারখানায় অভিযান চালিয়ে নকল পন্য পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ জুন শনিবার রাতে ওই নকল পন্য উৎপাদনকারীকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল অনাদায়ে দুই মাসের জেল দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের একটি নকল পন্যের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি থেকে বিভিন্ন নামকরা কোম্পানীর মোড়ক ও ১৫ প্রকার নকল পন্য উদ্ধার করা হয়। এসব নকল পন্যের মধ্যে রয়েছে ডিটারজেন্ট পাউডার, সরিষার তেল, লাচ্ছা সেমাই, শিশু খাদ্য, হ্যান্ডস্যানেটাইজার, চানাচুর প্রভৃতি। দীর্ঘদিন ধরে এসব নকল পন্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল ওই গ্রামের ওবায়দুর রহমান নামের এক ব্যক্তি। অভিযান চালিয়ে উদ্ধারকৃত পন্য, প্যাকেটজাত করার মেশিন ও বিভিন্ন পন্যের প্রায় ৫ হাজার মোড়ক জব্দ করে তাৎক্ষণিক ভাবে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিল উপজেলা ক্যাব সভাপতি মহব্বত জান চৌধুরী, জয় দে, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ, মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় নকল পন্য উৎপাদক ওবায়দুর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝোটন চন্দ নকল পন্য উৎপাদনকারী ওবায়দুর রহমানকে ৮ ঘন্টার মধ্যে তাঁর কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশনা জারি করেন। আদালতে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করায় ও ভবিষ্যতে এ ধরনের নকল পন্য উৎপাদন না করার মুচলিকা দেয়ায় ওবায়দুরকে এ দণ্ড দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!