1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

তালিকায় নাম থাকলেও ১৭ মাসে ভিজিডির চাল পাননি বানা ইউপির ১৩ দুঃস্থ নারী!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১০০১ জন পঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: তালিকায় নাম থাকার পরও ১৭ মাসেও ভিজিডি কার্ড ও চাল পাননি অন্তত ১৩ দুঃস্থ নারী। তবে তাদের কার্ড দিয়ে নিয়মিত চাল ওঠানো হচ্ছে। কে বা কারা চাল তুলে নিচ্ছে তা বলতে পারছেন না ওই দুঃস্থ নারীরা।

তবে চেয়ারম্যানের যোগসাজশে এ চাল আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য এ ঘটনার সত্যতা স্বীকার করলেও অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু। তিনি বলেন, আমরা এক বছর আগে সবাইকেই কার্ড দিয়ে দিছি। সবাই ঠিকমতই চাল নেচ্ছে। এখন কাগে চাল কারা নেছে তাতো আমি বলতে পারিনে। পুরো ইউনিয়নের ব্যাপার। সবার মুখতো চিনে রাখতে পারিনে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের জানুয়ারীতে বানা ইউনিয়নে ৩৬৬ জন দুস্থ নারীর তালিকা তৈরি করা হয়। সেই থেকে কার্ডধারী প্রতি নারী মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। তবে তালিকায় নাম থাকার পরও অন্তত ১৩ নারী কার্ড না পাওয়ার অভিযোগ করেন। কার্ড না পেলেও অন্য কেউ তাদের নামে চাল তুলে নিচ্ছেন বলে জানিয়েছেন তারা। কার্ড না পাওয়া ১৩ জন হলেন, ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কোমেলা বেগম, ৩ নং ওয়ার্ডের মোসা. রেনুকা বেগম, ৪ নং ওয়ার্ডের জাহানারা বেগম, জোসনা বেগম, ৫ নং ওয়ার্ডের সাবিনা বেগম, ৬ নং ওয়ার্ডের পারুল বেগম, ৭ নং ওয়ার্ডের মোসা. খুশি বেগম, রমেনা বেগম, নূর জাহান বেগম, সাথী খানম, ৯ নং ওয়ার্ডের মোসা. রতনা, মোসা. তানিশা বেগম, মোসা. আদরী বেগম। তাদের অভিযোগ, তালিকায় তাদের নাম থাকলেও এখন পর্যন্ত তারা কার্ড ও চাল পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বানা ইউনিয়নের একাধিক সদস্য জানান, ৩৬৬ কার্ডের মধ্যে তালিকায় নাম থাকা অন্তত ১৩ দুস্থ নারীকে কার্ড দেওয়া হয়নি। তাদের নামের কার্ড দিয়ে অন্য কেউ চাল উত্তোলন করে আত্মসাৎ করছেন। প্রকৃত দুস্থরা ভিজিডি কার্ডের সুবিধা না পাওয়ায় সরকারি সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তিনি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

৭ নং ইউপি সদস্য কাজী বাকা বলেন, আমার ওয়ার্ডে কয়েকজন আছে যাদের তালিকায় নাম আছে কিন্তু চাল পায় না। চেয়ারম্যানের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেছেন- এটা আমার বিষয় তোমাদের এ নিয়ে ভাবতে হবে না। এটা আমি দেখবো। এছাড়াও ২ নং ওয়ার্ডে ভিজিডি তালিকায় মোসা. আন্না বেগম নামে এক মহিলার নাম রয়েছে। প্রতি মাসে চালও নেওয়া হচ্ছে তার নামে। কিন্তু এ নামে ওই ওয়ার্ডে কোন মহিলা নেই তাহলে এই নামে চাল নিয়েছে কে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, শুনেছি ওই চাল নাকি মিরাজ চৌকিদার তুলে নেয়।

জানতে চাইলে মিরাজ চৌকিদারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের লোক জাহাঙ্গীর আমার কাছ থেকে ২৫০০ টাকা নিয়ে এই কার্ড করে দেয়। তারপর থেকে আমি ওই নামে চাল নিয়েছি।

এ সব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্ট জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি।

জানতে চাইলে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমরা রিপোর্ট পেয়েছি আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার তা আমরা নিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!