1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে পর্নোগ্রাফি মামলায় যুবক আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৮১১ জন পঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক কিশোরীকে (১৬) জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা পুলিশ অভিযুক্ত ওই যুবককে আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সৈয়দ সিরাজ আলীর ছেলে সৈয়দ তুরান আলী পার্শ্ববর্তী ধুলজোড়া গ্রামের এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তরুণীর নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় ধর্ষণের ভিডিওটি ফেসবুক ও ইমোতে ছড়িয়ে দেয় ধর্ষক তুরান। বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবার ১৭ জুন রাতে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (২) (৩) ধারায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘তুরানকে রাতেই অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। ঘটনাটির অধিকতর তদন্ত করে এর সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিকে ফরিদপুর কোর্টে চালান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!