1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন

বাস নেই ট্রাকে করেই ঘরে ফিরছে মানুষ, ভাড়া তিন গুন

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪৯৫ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা : পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ গাজীপুরে বাস না পেয়ে ট্রাক ও পিকআপসহ ছোট ছোট যানবাহনে গন্তব্যে ছুটে যাচ্ছেন যাত্রীরা।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাজীপুরের প্রায় সব পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা স্রোতের মতো বাসস্ট্যান্ডে ছুটে যান। হঠাৎ সড়কে যাত্রী বেড়ে যাওয়ায় পরিবহন সঙ্কটে পড়েন সবাই।

এ অবস্থায় বাস না পেয়ে ট্রাক ও পিকআপসহ ছোট ছোট যানবাহনে গন্তব্যে ছুটে যান যাত্রীরা। তবে কোথাও মানা হয়নি স্বাস্থ্যবিধি। ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচলের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকারও পরও এসব পরিবহন চলাচল করছে।

এদিকে, যাত্রীবাহী বাসগুলোতে সামাজিক দূরত্ব তো দূরের কথা অনেকটা ঠাসাঠাসি করে দাঁড়িয়ে যাত্রী বহন করতে দেখা গেছে। পুলিশ কোনো যাত্রীবাহী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ওই পরিবহনের পেছনে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে এক্ষেত্রে পুলিশকে নিরুপায় থাকতে দেখা গেছে।

মানুষের স্রোতের কারণে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, বোর্ড বাজার, গাজীপুরা, তারগাছ, কোনাবাড়ি, কাশিমপুর, মালেকের বাড়ি, বাসন, সালনা, শ্রীপুরের মাওনা ও জৈনাবাজারসহ ব্যস্ততম স্থানগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। চান্দনা চৌরাস্তায় বাস ও ট্রাকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।

নেত্রকোনাগামী যাত্রী আনিচ হোসেন বলেন, বাসে স্থান না পেয়ে বাধ্য হয়ে ট্রাকে করে ময়মনসিংহ পর্যন্ত যাচ্ছি। অন্যসময় বাসে ১০০ টাকা নিলেও এখন ট্রাকে দাঁড়িয়ে যেতে দিতে হচ্ছে আড়াইশ টাকা। কিছু করার নেই। বিপদে পড়ে বাড়ি যাচ্ছি।

চান্দনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, স্ত্রী-সন্তান সঙ্গে নিয়ে অনেকে করোনার ঝুঁকির মধ্যে ছোট পিকআপ ও ট্রাকে করে বাড়ি ফিরেছেন। দেখে মনে হয়েছে করোনার সংক্রমণ নেই; পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, মহাসড়কে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে চার শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ যানজট নিরসন এবং পরিবহনের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!