1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, পদত্যাগের ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, পদত্যাগের ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ (৩৮)। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে প্রকাশ্য বিরোধ, বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে মব সৃষ্টির চেষ্টা, চাঁদাবাজি ও জিম্মি করার একাধিক অভিযোগে উঠার মধ্যেই চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি থাকায় ওই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাশের মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তাঁর এক বছরের কারাদণ্ড হয়।

বোয়ালমারী থানা পুলিশের একটি দল মধুখালী থানা পুলিশের সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেয়। অভিযানে নেতৃত্ব দেন, বোয়ালমারী থানার অন্তর্গত জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁরা বোরহানের ভাড়া বাসার সামনে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোরহান ঘর থেকে বের হলে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে বোরহানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের বাসিন্দা হলেও পরিবার নিয়ে মধুখালীতে আত্মগোপনে ছিলেন।

এদিকে বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, তিন-চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাঁদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। পুলিশের সহায়তায় তিনি মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন সঞ্জয়।

সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগ রয়েছে বোরহানের বিরুদ্ধে। সর্বশেষ গত রবিবার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন সঞ্জয় সাহা।

এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।সঞ্জয় সাহা জানান, বোরহানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। তবে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও তার লিখিত পদত্যাগপত্র এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে, বোরহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী ছিলেন। সম্প্রতি বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাকে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছে। বোরহানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!