1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন খাবার হোটেলকে জরিমানা নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রী গ্রেপ্তার বোয়ালমারীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে হেলেন জেরিন খান ও খন্দকার নাসিরুল ইসলাম স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: দাদাবাড়িতে জিয়াফত খেতে যাওয়ার আনন্দ ছিল মনে। বাবার অটোভ্যান চালিয়ে মাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১১ বছরের বায়েজিদ শেখ। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। মায়ের চোখের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় ছিটকে গিয়ে পাশের আরেকটি গাছের ওপর পড়ে প্রাণ হারায় বায়েজিদ। দুর্ঘটনায় তার মা ছিটকে পড়েন পাশের ধানখেতে। সম্বিত ফেরে পেয়ে ছুটে এসে দেখে বুকের মাণিক নিথর দেহে পড়ে আছে সড়কে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের গণি খাঁর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বায়েজিদ শেখ উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক মিল্টন শেখের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। মুরসালিনা নামে তার একটি বোন রয়েছে।
বায়েজিদের মা বাতাসী বেগম জানান, নিহতের পিতা মিল্টন শেখ জিয়াফত আয়োজনের কাজে আগেই চলে যায়।
দুপুরে ছেলেকে নিয়ে রাজাপুরের নিজ বাড়ি থেকে দাদপুর গ্রামে শ্বশুরবাড়িতে জিয়াফত খেতে যাচ্ছিলেন তিনি। পথে গণি খাঁর মোড়ের কাছে পৌঁছালে দ্রুতগতির কারণে অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বায়েজিদ। এ সময় ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় চালকের আসন থেকে ছিটকে গাছের ওপর পড়ে বায়েজিদ। আর তিনি ছিটকে পড়েন পাশের ধানখেতে। ছেলেকে বারবার ধীরে ভ্যান চালানোর জন্য নিষেধ করলে সে গতি কমাতে গিয়ে বাড়িয়ে ফেলে নিয়ন্ত্রণ হারায় বলে জানান বাতাসী বেগম।

বায়েজিদের খালাতো ভাই দাদপুর গ্রামের মোজাহিদ মোল্যা জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ার পর ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগ সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের ধারণা, গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিশ্বাস হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে প্রতীয়মান হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মানবিক বিবেচনায় মরদেহ হস্তান্তরের বিষয়টি বিবেচনা করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমীর চারু বাবলু
প্রতিবেদক
বোয়ালমারী ফরিদপুর।
তারিখ ৩০/১০/২০২৬ খ্রি.
মোবাইল ০১৮৬৬২৫৫৬০৬.

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!